ঢাকাশুক্রবার , ২৯ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নেত্রকোনায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ২৯, ২০২২ ৩:২০ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ/২০২২ এর উদ্বোধন অনুষ্ঠান নেত্রকোনা সদর খাদ্য গুদাম শহরের উকিল পাড়ায় ২৮ এপ্রিল দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনা জেলা খাদ্য বিভাগের আয়োজনে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা- মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সদর উপজেলার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা-এবিএম ফজলে রানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন-সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

বিশেষ অতিথি-নেত্রকোনা জেলার জেলা প্রশাসক, নেত্রকোনা জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি -কাজি মোঃ আবদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা-মাহমুদা আক্তার, জেলা চালকল মালিক সমিতির সভাপতি-আলহাজ্ব এইচ আর খান পাঠান সাখি, জেলা কৃষকলীগের আহবায়ক-মোঃ আব্দুস শহীদ প্রমুখ।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি- আলহাজ্ব আতাউর রহমান মানিক, সম্পাদক-মোঃ হাফিজুর রহমান খান, জেলা প্রেসক্লাব সম্পাদক-এম মুখলেছুর রহমানসহ আরও অনেকেই।

জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জানান, সারদেশে প্রান্তিক কৃষকদের কাছ থেকে সর্বমোট ৬ লক্ষ মেট্রিকটন বোরো ধান সংগ্রহ করা হবে। এর মধ্যে নেত্রকোনা জেলায় ২৪ হাজার মেট্রিকটন বোরো ধান সংগ্রহ করা হবে। প্রান্তিক কৃষক বোরো ধানের প্রতি কেজি ২৭ টাকা এবং মণ-১০৮০ টাকা দরে পাবেন। উদ্বোধনকালে প্রান্তিক কৃষকদের নিকট থেকে ১ মেট্রিকটন বোরো ধান সংগ্রহ করা হয়েছে।

স/বি