বারহাট্টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সেমিনার
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ বারহাট্টা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার হল রুমে ২৭ এপ্রিল বিকাল ৪ ঘটিকায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন, বারহাট্টা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিত্তবান, যাকাত দাতা, সংগ্রহকারী ও যাকাত কমিটির সেমিনারে উপজেলা যাকাত কমিটির সভাপতি সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম মাজহারুল ইসলাম এঁর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাবেক ডিএডি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের জেলা মাষ্টার ট্রেইনার মাওলানা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মসজিদের খতিব মাওলানা মুজিবুর রহমান, উপজেলা সুপার ভাইজার, বালাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শফিকুর রহমান, উপজেলার বিভিন্ন মসজিদের সম্মানিত ঈমামগণ, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন- জনাব জসীম উদ্দিন তালুকদার, প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশন, বারহাট্টা উপজেলা শাখা, নেত্রকোনা প্রমুখ। উল্লেখ্য যে, উক্ত সেমিনারে যাকাতের বিধান, গুরুত্ব, শাস্তি ও ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়েছে।
স/বি

