কেন্দুয়া ময়লাফেলা নিয়ে নারী খুন, আটন ২ জন
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির ময়লাফেলা নিয়ে বিরোধে ফিনিসা (৪৫) নামে স্বামী পরিত্যক্তা এক নারী খুন হয়েছেন। ফিনিসা উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত ইছব আলীর মেয়ে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোর ৬টার দিকে তার বাবার বাড়িতে।
এ ঘটনায় প্রতিপক্ষের চান মিয়ার ছেলে ছালেক মিয়া ও এরশাদ মিয়ার ছেলে রোমানকে আটক করে আদালতে প্রেরণ করেছেন কেন্দুয়া থানার পুলিশ।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করে জানান, এরশাদ মিয়া ও ছালেক মিয়াদের সাথে জমি নিয়ে একই বাড়ি নিহত ফিনিসার ভাই লিয়ট মিয়ার বিরোধ চলছিল। মঙ্গলবার ভোর ৬টার দিকে লিয়ট মিয়ার স্ত্রী তাসলিমার সাথে ময়লাফেলা নিয়ে এরশাদ মিয়া গংদের ঝগড়া হয়। এরই জের ধরে মারামারির সময় এরশাদ মিয়া ফিনিসার বুকে বল্লম দিয়ে আঘাত করে। এতে মারাত্মক আহত ফিনিসাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ছালেক ও রোমন নামে ২ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়।
স/বি

