ঢাকাসোমবার , ২৫ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নেত্রকোনা জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ২৫, ২০২২ ৩:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনা জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি: আসন্ন ঈদ উপলক্ষে সারাদেশের ন্যায় নেত্রকোনা জেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছেন ৩৪৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ে (ক শ্রেণীর) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে।

আশ্রয়নের ঘর বরাদ্দ উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসকের উদ্যোগে ২৪ এপ্রিল সোমবার বেলা-১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক- কাজি মোঃ আবদুর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনা সদর ও অন্যান্য উপজেলায় তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ৩৪৭টি পরিবারকে নতুন করে ঘর প্রদান করা হবে। আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী এসব জমি ও ঘর আনুষ্ঠানিক ভাবে সারা দেশের ন্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রদান করবেন। অনুষ্ঠানে জেলার মদন উপজেলাকে গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হবে। এসময় তিনি বলেন, “আশ্রয়ণ প্রকল্প গরিব মানুষের মুখে হাসি এনে দিয়েছে। প্রকল্পটি গৃহহীন মানুষের জন্য শুধু বাসস্থানই নয়, সুপেয় পানি, বিদ্যুৎ ও সেনিটেশন সুবিধাও দিয়েছে।”

প্রেস কনফারেন্সে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুহেল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদসহ জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ আরও অনেকই।

স/বি