ঢাকাশনিবার , ২৩ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নেত্রকোনায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী নিয়োগ পরীক্ষায় আটক-১ এবং পাবলিক পরীক্ষা অপরাধ আইনে মামলা

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ২৩, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী নিয়োগ পরীক্ষায় আটক-১ এবং পাবলিক পরীক্ষা অপরাধ আইনে মামলা

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি:-শুক্রবার ২২ এপ্রিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নেত্রকোনা আবু আব্বাছ ডিগ্রী কলেজে জহিরুল ইসলাম ফকির নামে এক পরীক্ষার্থীকে এনএসআই (জাতীয় গোয়েন্দা সংস্থা) সদস্যের সহায়তায় আটক করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বেলা ১১ টার দিকে আবু আব্বাছ ডিগ্রী কলেজের বিজ্ঞান ভবনের ৩০৩ নম্বর কক্ষের পরীক্ষার্থী জহিরুল ইসলাম ফকির তার ব্যবহৃত এন্ড্রয়েট মোবাইল দ্বারা নিজের প্রশ্নের ছবি তুলে অসাধু উপায়ের উদ্দেেশ্যে WhatsApp এর মাধ্যমে অন্যের মোবাইলে প্রেরণ করার সময় পার্শ্বে ডিউটিতে থাকা এনএসআই’র সদস্যের দৃষ্টিতে পড়িলে, তৎক্ষনাৎ এনএসআই সদস্য কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্র্যাট রাজিব হোসেনকে অবগত করেন এবং রাজিব হোসেন পরীক্ষার্থীকে আটক করিয়া পুলিশের নিকট সোপর্দ করেন।

আটককৃত পরীক্ষার্থী জহিরুল ইসলাম ফকিরের রোল নং-২০১৮৯১৭, সে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার পিঁয়াজকান্দি গ্রামের মৃত আব্দুর রহিম ফকিরের ছেলে।

নেত্রকোনা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), মোঃ সোহেল রানা জানান, আবু আব্বাছ ডিগ্রী কলেজের অধ্যাপক সিদ্দিকুর রহমান বাদী হয়ে আটককৃত পরীক্ষার্থী জহিরুল ইসলাম ফকিরের নামে পাবলিক পরীক্ষা অপরাধ আইনে এজাহার দায়ের করিলে, তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে। আসামীকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।

স/বি