কেন্দুয়ায় আ. লীগ নেতা এ্যাড. আব্দুল মতিনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি: আজ ২২ এপ্রিল কেন্দুয়ায় মোঃ আব্দুল মতিন, সুপ্রিম কোর্টের আইনজীবী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক, এঁর স্ব-উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে- নেত্রকোনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু প্রশান্ত কুমার রায়সহ জেলা-উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং নানা পেশাজীবি লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, এ্যাড. আব্দুল মতিন দীর্ঘদিন যাবৎ কেন্দুয়া-আটপাড়া আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী।
স/বি

