সিংহের বাংলা ইউনিয়ন আ. লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি:-আজ ২২ এপ্রিল নেত্রকোনা সদর উপজেলার ৪ নং সিংহের বাংলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি- আঃ শহীদের নেতৃত্বে এবং ব্যাংকার আব্দুল হাদী মামুনের সার্বিক সহযোগিতায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন-সদর উপজেলা আ. লীগের নবনির্বাচিত সভাপতি- আলহাজ্ব আতাউর রহমান মানিক, সাধারণ সম্পাদক-মোঃ হাফিজুর রহমান খান, জেলা আ. লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, আ. লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিল্লুর রহমান, আ. লীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
স/বি

