আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়ন আ. লীগের বর্ধিত সভা ও ইফতার মাহফিল
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি: আজ ২১ এপ্রিল আটপাড়া উপজেলার ৬নং দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান কামাল এর সঞ্চালনায় দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-বাবু অসীম কুমার উকিল এমপি ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষ অতিথি-নূর খান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক, নেত্রকোনা জেলা আ.লীগ, আলহাজ্ব খায়রুল ইসলাম, চেয়রম্যান, আটপাড়া উপজেলা ও সভাপতি- আটপাড়া উপজেলা আ.লীগ, ফেরদৌস রানা অঞ্জু, সাধারণ সম্পাদক আটপাড়া উপজেলা আ. লীগ , আব্দুল কাইয়ুম রোকন, সাবেক ছাত্রনেতা ও সদস্য, নেত্রকোনা জেলা আ. লীগ, মোঃ সুলতান উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি, আটপাড়া উপজেলা আ.লীগ, মোছাঃ তানিয়া নাজনীন চৌধুরী রেখা, মহিলা ভাইস চেয়ারম্যান, আটপাড়া উপজেলাসহ আইনজীবী, শিক্ষক আ.লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং নানা পেশার লোকজন।
স/বি

