ঢাকামঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

তারাকান্দায় ১০ ইউপিতে নৌকার মাঝি হলেন যারা

চমক নিউজ, ময়মানসিংহ
নভেম্বর ২৩, ২০২১ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

তারাকান্দায় ১০ ইউপিতে নৌকার মাঝি হলেন যারা

তৌকির আহমেদ শাহীন তারাকান্দা থেকেঃ চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ ইউনিয়নের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের মনোনীত যে ১০ প্রার্থী আগামী ২৩ ডিসেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন তারা হলেন।

১ নং তারাকান্দা ইউনিয়নে প্রয়াত চেয়ারম্যান আব্দুল জব্বারের ছেলে খাদেমুল আলম শিশির ২ নং বানিহালা ইউনিয়নে আলতাফ হোসেন খন্দকার ৩ নং কাকনী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান রিপন। ৪ নং গালাগাঁও ইউনিয়নে সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান তালুকদার।৫ নং বালিখা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান শামসুল ইসলাম রাজু। ৬ নং ঢাকুয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ এনায়েত কবীর। ৭ নং রামপুর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আজিজুর রহমান বুলে। ৮ নং কামারিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান আজহারুল ইসলাম সরকার।৯নং কামারগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ১০ নং বিষকা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকও বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল।

উল্লেখ্য যে,২০১৩ সালে প্রতিষ্ঠিত তারাকান্দা উপজেলায় মোট ইউনিয়ন রয়েছে ১০টি।এর মধ্যে গত ইউপি নির্বাচনে বানিহালা,কাকনী,রামপুর,বিসকা ও কামারগাঁও এই ৫ টি ইউপিতে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করে অন্য বাকি ৫টিতে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হন।

স/বি