ঢাকাশুক্রবার , ১০ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় একটি হুইল চেয়ারের আকুতি প্রতিবন্ধী অভিষেকের

admin
সেপ্টেম্বর ১০, ২০২১ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় একটি হুইল চেয়ারের আকুতি প্রতিবন্ধী অভিষেকের

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:পাইকগাছায় একটি হুইল চেয়ারের আকুতি অভিষেক নামে এক প্রতিবন্ধী শিশুর। অভিষেক কুমার বৈরাগী (৭)শারিরীক প্রতিবন্ধী। সবে এক বছর উপজেলার পারশেমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছ।

অন্যান্য ছাত্র-ছাত্রীরা যখন স্বাভাবিকভাবে স্কুলে যায় তখন কেঁদে কেঁদে বায়না ধরে স্কুলে যাওয়ার জন্য। শারিরীক প্রতিবন্ধী হওয়ায় অন্য ছাত্র-ছাত্রীদের ন্যায় স্কুলে যেতে পারছেনা।

অভিষেকের ঠাকুরমা সবিতা রানী বৃদ্ধ বয়সে কাঁধে করে এক কিঃ মিঃ পথ পায়ে হেটে স্কুলে নিয়ে যায়। পিতা স্বদেশ বৈরাগী একজন ক্ষুদ্র মাছ ব্যাবসায়ী। যা পায় তাই দিয়ে চলে ৮ সদস্যের সংসার। মা কনিকা বৈরাগী একজান গৃহিনী।

অভিষেক বাদেও আছে আরো দুটি সন্তান। তাদের সামলাতে মা কনিকা বৈরাগী হিমশিম খায়। তার পরেও সংসারে রয়েছে প্রতিবন্ধী ছেলে। একদিকে প্রতিবন্ধী ছেলে অন্যদিকে অভাব অনাটন। পারছেনা একটা হুইল চেয়ার কিনতে।

একটি হুইল চেয়ার পেতে উপজেলা প্রশাসন সহ স্বহৃদয়বান ব্যক্তিদের নিকট আবেদন জানিয়েছেন মাতা কনিকা বৈরাগী ও পিতা স্বদেশ বৈরাগী।এ বিষয় পিতা স্বদেশ বৈরাগী জানান, আমার ৩টি সন্তান রয়েছে।

প্রথম সন্তান বৈশাখী বৈরাগী(১১) অভিষেক বৈরাগী (৭) রাজশ্রী বৈরাগী (৯ মাস) এর শিশু রয়েছে। তারমধ্যে মেঝ ছেলে অভিষেক বৈরাগী জন্মের পর থেকে প্রতিবন্ধী। প্রতিবন্ধী সন্তানকে নিয়ে খুব কষ্টে রয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একজন মানবিক অফিসার শুনেছি। তিনি যদি আমার সন্তানের জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেন তাহলে আমার ছেলে স্কুলে যেয়ে লেখা-পড়া করতে পারে।

স/অ