ঢাকামঙ্গলবার , ১৮ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেন্দুয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

চমক নিউজ, বেনাপোল অফিস
মে ১৮, ২০২১ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

কেন্দুয়া প্রতিনিধি-

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মঙ্গলবার (১৮ মে) বজ্রপাতে ২ জন মারা গেছেন।

তারা হলেন উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বেজগাতী গ্রামের তৈয়ব আলীর ছেলে ফজলু মিয়া (৫৫) এবং পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের আসন খানের ছেলে বাচ্চু খান (৪০)। ফজলু মিয়া হাওর থেকে গরু আনতে গিয়ে এবং বাচ্চু খান হাওরে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন।

পরিবারের লোকেরা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে চিকিৎসক জানান, একজনকে বেলা ২টা ৫০ মিনিটে এবং অপরজনকে বিকাল ৪টায় উপজেলা হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। উল্লেখ্য মঙ্গলবার দুপুর দিকে বৃষ্টিপাতের সাথে প্রচন্ড বজ্রপাত শুরু হলে এই মৃত্যুর ঘটনা ঘটে।

স/বি