ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জেলায় সুষ্ঠভাবে বীজ বিপণনের লক্ষ্যে ডিলারদের সাথে মতবিনিময় সভা

admin
অক্টোবর ১২, ২০২০ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জেলায় সুষ্ঠভাবে বীজ বিপণনের লক্ষ্যে ডিলারদের সাথে মতবিনিময় সভা

এম এম রহমান : আসন্ন রবি মৌসুমে মুন্সীগঞ্জ জেলায় সুষ্ঠভাবে বীজ বিপণনের লক্ষ্যে বিএডিসি বীজ ডিলঅরদের সাথে মতবিনিময় সভা হয়েছে। সোমবার দুপুরে মানিকপুর কোন্দাল ফসল গবেষনা কেন্দ্রে এই মতবিনিময় সভার আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা বিএডিসি সার ও বীজ ডিলার সমিতি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ মো: আরিফ হোসেন খান, অতিরিক্ত মহাব্যবস্থাপক বীজ বিতরন বিভাগ, বিএডিসি,ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষিবিদ মো: রুহুল আমিন, যুগ্ন পরিচালক (বীজ বিপনন) বিএডিসি ঢাকা বিভাগ।

কৃষিবিদ মুকসুদ আলম খাঁন ( মুকুট), উপ পরিচালক, (বীজ বিপনন) বিএডিসি ঢাকা বিভাগ, অঞ্চল এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএডিসি. বীজ ও সার ডিলার এসোসিয়েশনের সভাপতি হাজী আহসানউল্লাহ দিদার, সাধারন সম্পাদক আলহাজ্ব মো: জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মিয়াজল হক ঢালী, সদর উপজেলা বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের সভাপতি মো: জহিরুল ইসলাম (নান্নু মিজি), বিভিন্ন উপজেলার ডিলারগনসহ আরো অনেকে।

মতবিনিময় সভায় বক্তরা সুষ্ঠভাবে বীজ বিপণনের বিষয়ে ডিলারদের সাথে আলোচনা করেন। পাশাপাশি কৃষকদেরকে আলুসহ অন্যান্য ফসলের গুনগাতমানের বীজ সর্বরাহের দিকে খেয়াল রাখার জন্য্য অনুরোধ করেন বক্তরা।

স/এষ্