ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মডিউল কমিউনিটি হাসপাতাল ব্যবহার হচ্ছে আইসোলেশনে

admin
এপ্রিল ২২, ২০২০ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

মাহিন সরকার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি) হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ রুহুল আমিন ।

কাপাসিয়া উপজেলার রায়েদ দরগা বাজারের পাশে এলাকার মানুষের চিকিৎসা সেবার মহান ব্রত নিয়ে নিজ উদ্যােগে বাড়ি সংলগ্ন এলাকায় অত্যাধিনিক এই মডিউল কমিউনিটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন।
হাসপাতালটি উদ্বোধনের অপেক্ষায় ছিলো।

দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাসে (কোভিড-১৯)আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনের জন্য মডিউল কমিউনিটি হাসপাতালটি কাপাসিয়ার স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আমানত হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরার প্রচেষ্টায় কাপাসিয়ার মানুষের প্রয়োজনে অধ্যাপক ডাঃ রুহুল আমিন করোনা রোগীদের চিকিৎসার জন্য দিতে স্বতঃস্ফূর্তভাবে আগ্রহ প্রকাশ করেন।

মডিউল কমিউনিটি হাসপাতাল এবং মডিউল পল্লি হাসপাতালের পরিচালক আশরাফুল আলম সোহেল আমাদেরকে জানিয়েছেন ইতোমধ্যে প্রশাসনের লোকজন হাসপাতালটি পরিদর্শন করেছেন।

আজ বুধবার ২২ এপ্রিল ২০২০ কাপাসিয়ার রায়েদ দরগা বাজারের পাশে অবস্থিত গাজীপুরের অন্যতম বৃহৎ বেসরকারি হাসপাতাল মডিউল কমিউনিটি হাসপাতাল” করোনার আক্রান্তদের আইসোলেশনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তত করা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয় ।

দেশের এই দুঃসময়ে স্বেচ্ছায় নিজ প্রতিষ্ঠিত হাসপাতাল করোনা রোগীদের চিকিৎসার জন্য ছেড়ে দেয়ায় প্রশংসার ভাসছেন দেশের খ্যাতনামা এই চিকিৎসক। তাঁর এই উদারতা ও মহানুভবতার জন্য তাকে কাপাসিয়ার বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানিয়েছে।

চলমান সংকটাপন্ন সময়ে কাপাসিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই হাসপাতালে [কোভিট-১৯] এর চিকিৎসা আগামী ২৩ এপ্রিল, বৃহসপতিবার থেকেই শুরু হওয়ার কথা রয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোসা. ইসমাত আরা জানান, এখন থেকে করোনা প্রজেটিভ রোগীদের ওই হাসপাতালে রাখা হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে।

হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ রুহুল আমিন করোনা রোগীদের চিকিৎসা সেবার জন্য নিজের হাসপাতালটি দিতে পেরে খুবই খুশি।

স/এষ্