ঢাকারবিবার , ২৬ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাহালা রিমিল ডান্স গ্রুপ এর ২য় বছর পূর্তিতে আলোচনা সভা

admin
মে ২৬, ২০১৯ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : আজ দুপুরে ১২ টার সময় রাহালা রিমিল ডান্স গ্রুপ এর ২য় বছর পূর্তিতে আলোচনা সভা, নৃত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমী মিলনায়তনে অনুষ্ঠীত হয়।

রাহালা রিমিল ডান্স গ্রুপ এর সভাপতি সাবিত্রী হেমব্রম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সালাহ্উদ্দিন, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পবা উপজেলা ভাইস- চেয়ারম্যান আশরাফুল হক তোতা, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমীর গবেষনা কর্মকর্তা বেনজামিন টুডু, সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন, কবির আহমেদ বিন্দু, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক ও রাহালা রিমিল ডান্স গ্রুপের উপদেষ্টা সূভাষ চন্দ্র হেমব্রম।

সভা সঞ্চলনা করেন রাহালা রিমিল ডান্স গ্রুপ এর সাধারণ সম্পাদক প্রশান্ত মিনজ।শুরুতে রাহালা রিমিল ডান্স গ্রুপ এর ২য় বছর পূর্তি এবং ৩য় বছর পর্দাপন উদ্যাপন উপলক্ষে উপস্থিত অতিথীরা কেক কাটেন এবং নৃত্য প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বক্তরা বলেন, রাহালা রিমিল ডান্স গ্রুপ রাজশাহী অঞ্চলের আদিবাসী সাঁওতাল, উরাও, মুন্ডা, মাহালী, পাহাড়িয়া সহ বিভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণীদের অংশ গ্রহণে একটি আদিবাসী নৃত্যগোষ্ঠী।

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে রাহালা রিমিল ডান্স গ্রুপ আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্য নৃত্য ও আধুনিক নৃত্য প্রর্দশন করে সুনাম অর্জন করেছে। সকলে রাহালা রিমিল ডান্স গ্রুপ যাত্রা দীর্ঘ হোক কামনা করেন। রাহালা রিমিল ডান্স গ্রুপ আগামীতে আদিবাসী সম্প্রদায়ের সাংকৃতিক রক্ষা,চর্চা, সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করেন।

স/এষ্