৯৯৯ এ ফোন, দুদিন ধরে সাগরে ভাসতে থাকা ১৩ মৎস্যজীবীকে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, মঙ্গলবার আলমগীর নামে একজন সাগরে বিকল ট্রলার থেকে ফোন করে জানান, তিনিসহ ১৩ জন জেলে দুটি ট্রলারে করে বরগুনার পাথরঘাটা থেকে গত ২৬ সেপ্টেম্বর মাছ ধরতে বঙ্গোপসাগরে গিয়েছিলেন।
ওই দিনই একটি ট্রলার সাগরে নিমজ্জিত হয়ে যায়, নিমজ্জিত ট্রলারের জেলেরা অন্য ট্রলারটিতে আশ্রয় নেন। এক পর্যায়ে অন্য ট্রলারটিরও ইঞ্জিন বিকল হয়ে যায়। মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকায় তারা কাউকে তাদের বিপদের কথা জানাতে পারেননি।
তিনি আরও বলেন, তাৎক্ষণিক বিষয়টি কোস্ট গার্ডকে জানালে দুবলারচর কোস্ট গার্ড তাদের উদ্ধার করে। বুধবার জেলেদের তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
স/এষ্

