আশুলিয়া থেকে আবুল কাশেম:সাভার গল্ফ ক্লাবে চার দিনব্যাপী ৯ম এপেক্স কাপ গল্ফ টুর্নামেন্ট-২০১৭ শেষ হয়েছে। এ টুর্নামেন্টে জেন্টস্ ১৮ হোল, ভ্যাটার্ন, সুপার সিনিয়র, সিনিয়র, লেডিস এবং জুনিয়ার গ্রুপে যথাক্রমে চ্যাম্পিয়ান হয়েছেন ঃ- মাষ্টার রাজিন মোর্শেদ (জুনিয়র উইনার), মিসেস শাহীন মাহবুবা (লেডিস উইনার), লেঃ কর্ণেল নাসির আহমেদ অবঃ (সিনিয়র উইনার), ইঞ্জিনিয়ার মোঃ আবদুর রাজ্জাক (সুপার সিনিয়র উইনার), ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর কবীর অবঃ (ভ্যাটার্ন উইনার), মেজর তানভীর (চ্যাম্পিয়ন)।
১১ নভেম্বর শনিবার সকাল প্রায় ১০ ঘটিকায় বেলুন উড়িয়ে সাভার সেনানিবাসের ষ্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম সালাহউদ্দিন এ টুর্নামেন্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্পন্সর এর পক্ষ থেকে এপেক্স ফুটওয়্যার লিমিটেড এর চীফ অপারেশন অফিসার জনাব রাজন পিল্লাই। আরও উপস্থিত ছিলেন সাভার গল্ফ ক্লাবের ভাইস প্রেসিডেন্টগন, সদস্য সচিব ও নির্বাহী কর্মকর্তারা। এই টুর্নামেন্টে দেশ-বিদেশের অনেক খ্যাতনামা তিন শতাধিক গল্ফার খেলায় অংশ গ্রহন করেন এবং বিকেলে গলফ ক্লাবের ক্লাব হাউজ মিলনায়তনে গল্ফ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
স/এষ্

