ঢাকারবিবার , ৩০ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

৮ আগস্ট হতে দেশব্যাপী ফাযিল পরীক্ষা শুরু

admin
জুলাই ৩০, ২০১৭ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ৮ আগস্ট হতে দেশব্যাপী ফাযিল স্নাতক  ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা ২০১৬ শুরু হচ্ছে। গতকাল রবিবার সকালে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের মাদ্রাসা সেলে অনুষ্ঠিতব্য পরীক্ষার খাতা, প্রবেশ পত্র ও আনুষঙ্গিক দ্রবাদি বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ লাবলু। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, সুশৃঙ্খল ও শতভাল নকল মুক্ত পরিবেশে আমরা পরীক্ষা গ্রহণ করতে চাই। পরীক্ষা কেন্দ্রে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরী করতে হবে। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করে অবশ্যই নির্দিষ্ট সময়ে ফলাফল প্রকাশ করা হবে। এজন্য তিনি পরীক্ষা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ পরীক্ষা কেন্দ্র ভিত্তিক ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট খাতা, প্রবেশ পত্র ও অনুসঙ্গিক দ্রবাদি বিতরণ করেন। এ পরীক্ষা আগামী ৭ নভেম্বর শেষ হবে। দেশের ৯৩ টি কেন্দ্রে ৬০,৭৬৩ জন ছাত্র, ৩০,৮৮৪ জন ছাত্রী সর্বমোট ২১,৬৪৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবে।

স/এষ্