ঢাকাসোমবার , ৬ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

৮৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করছে ভারত

admin
মার্চ ৬, ২০১৭ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

তৃতীয় দিনে লিডটা খুব বেশি বাড়াতে পারলো না অস্ট্রেলিয়া। আগের দিনের ৩৯ রানের সঙ্গে মাত্র ৪৮ রান যোগ করতেই বাকি চার উইকেট হারায় সফরকারীরা। ফলে প্রথম ইনিংসে ভারতের চেয়ে ৮৭ রানে এগিয়ে থেকে নিজেদের প্রথম ইনিংস শেষ করলো স্মিথ বাহিনী।

আগের দিনের ১৪ রানের সঙ্গে ১২ রান যোগ করা স্টার্ককে জাদেজার ক্যাচে পরিণত করে শুরুটা করেন অশ্বিন। এরপর ভয়ঙ্কর হয়ে ওঠার আগে অজি উইকেটরক্ষ-ব্যাটসম্যান ম্যাথু ওয়েডকে ৪০ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জাদেজা। আর লায়ন (০) ও হ্যাজেলউড (১) রানে জাদেজার বলে বিদায় নিলে ২৭৬ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ভারতের পক্ষে জাদেজা ৬ ও অশ্বিন নেন ২ উইকেট।

এদিকে ৮৭ রানে পিছিয়ে থেকে দুর্দান্ত সূচনা করেছে দুই ওপেনার লোকেশ রাহুল ও অভিনব মুকুন্দ। এখন পর্যন্ত ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৩৫ রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৮৯ রান করে স্বাগতিক ভারত।

স/শা