ঢাকারবিবার , ৫ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

৮০ লিটার মদ ও ১শ পিস ইয়াবা উদ্ধার আটক-৭

admin
মার্চ ৫, ২০১৭ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

কেশবপুর(যশোর)প্রতিনিধি:
কেশবপুর থানা পুলিশ ৪ মার্চ রাতে পুলিশ সুপার ঘোষিত মাদক ও জঙ্গি নির্মূলে ১০০ দিনের অভিযানের অংশ হিসেবে থানা পুলিশের এক অভিযান চালিয়ে ৮০ লিটার দেশী তৈরী বাংলা মদ ও ১শ৮ পিস ইয়াবা উদ্ধার সহ ৮ জন আটক হয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম সহিদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪মার্চ রাতে উপজেলার কোমরপুর বিলের ভিতরে দেশী তৈরী মদের কারখানায় অভিযান চালিয়ে ড্রামে ভরা ৮০ লিটার মদ উদ্ধার করা হয়। এ সময় উপজেলার টিটাবাজিতপুর গ্রামের আব্দুস সামাদ সরদারের ছেলে মাসুদ সরদার(২৫), হাসানপুর গ্রামের আব্দুল হামিদ দপ্তরীর ছেলে আমিনুর রহমান(২৪),আজিবর সরদারের ছেলে মিজানুর রহমান(২৫),কোমরপুর গ্রামের আরশাদ সানার ছেলে নফর সানা(৪৫)কে আটক করা হয়। এ ছাড়া উপজেলার বড়েঙ্গা গ্রামের ইউনুস আলী খানের ছেলে পাপ্পু খান(২৫)কে ৫৩ পিস ইয়াবাসহ আটক করা হয়। মঙ্গলকোট গ্রামের আব্দুল লতিফের ছেলে ওমর ফারুক(২৬)কে ৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই রাতে ভেরচি গ্রামের আলী সরদারের ছেলে এনামুল সরদার(২৮) ও সাগরদাড়ি গ্রামের আজিজ শেখের ছেলে ইউপি মেম্বার আব্দুস সবুর শেখ (৫৫)কে গ্রেফতারী পরোয়ানায় আটক করা হয়েছে। থানায় মাদক দ্রব্য আইনে পৃথক ভাবে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

স/শা