ঢাকাসোমবার , ১৩ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ১৩, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়  পৌর শহরে ২নং রেলগেইট এলাকার মাদ্রাসাতুল মদিনা মাদ্রাসার মোঃ মাসুম মিয়া (৮) নামে এক শিশু ছাত্র ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশু গাজীপুর জেলার শ্রীপুর থানার ভাংহাটি এলাকার সোলেমান ও মাজিদা বেগমের ছেলে।
এ ঘটনায় শিশুর নানা স্থানীয় মমরুজ আলী ১০ জুন গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়রী করেছেন (জিডি নং-৪২৫)।
শিশুর নানা মমরুজ আলী জানান, তার নাতি উল্লেখিত মাদ্রাসায় দুই বছর ধরে লেখাপড়া করে আসছে। ৬ জুন কাউকে কোন কিছু না বলে সে সকলের অগোচরে অজ্ঞাত স্থানে চলে যায়। এরপর আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন এলাকায় খুজাখুঁজি করেও তার নাতির সন্ধান পাওয়া যায়নি।
তিনি বলেন, নিখোঁজ মাসুমের বয়স আট বছর, গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৩ ফুট, স্বাস্থ্য স্বাভাবিক। সে আঞ্চলিক ভাষায় কথা বলে। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল খয়েরি রঙের পাঞ্জাবি ও কালো চেক রঙের লুঙ্গি। শিশুটির সন্ধান পেলে ০১৯৪৮-৩৯৬১০২ ও ০১৬১৪-১৪৯১৮৩ এ মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
স/বি