মতিউর রহমানঃ আমরা এখন পা দিয়েছি নতুন একটি বছরে, এই নতুন পহেলা বৈশাখে আরো বহুদূর এগিয়ে নিয়ে যেতে সরকারি তিতুমীর কলেজ নতুন উদ্যোগ সংশপ্তক।
পুরনো বছরের সব আবর্জনা ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে আমন্ত্রণ জানাতে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংশপ্তক। সংশপ্তক যার শাব্দিক অর্থ নির্ভীক অর্থাৎ ভয়হীন। সর্বশক্তি দিয়ে কিভাবে কোন কিছু জয় করার প্রবল ইচ্ছে হলো সংশপ্তক।
ঘুনে ধরা এই জরাজীর্ণ সমাজে মানুষ ক্রমশ দূরে সরে যাচ্ছে পরস্পর থেকে। তৈরি হচ্ছে মানুষের মানুষে বিভাজন। ফলে সমাজের সৃষ্টি হচ্ছে বিভাজন। এখানে কেউ কারো জন্য না, সবাই জিততে চাই। নৈতিক অবক্ষয় ঘটছে চরমমাত্রায় এমতাবস্থায় দূরীকরণের সুস্থ সংস্কৃতি চর্চা।
প্রয়োজন বিজ্ঞান, দর্শন, সাহিত্য চর্চা। সাংস্কৃতিক চর্চায় পারবে মস্তিষ্কের অমানবিক আচরণে আঘাত হানতে। তৈরি করতে পারবে সৃষ্টিশীল, সংবেদনশীল মানুষ পারবে মানুষের মস্তিষ্ক মুক্তচিন্তার আবির্ভাব ঘটাতে। এই মুক্ত চিন্তার উন্মেষ ঘটিয়ে তা ছড়িয়ে দিতে প্রকাশিত হলো সংশপ্তক।
সংশপ্তকের প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে সাত কলেজের শিক্ষার্থীদের লেখা কবিতা, গল্প, প্রবন্ধ দিয়ে। আগামী দিন সবার সহযোগিতায় এগিয়ে যাবে বলে আশা করেন তারা।
তারা চমক নিউজকে জানান, যারা লেখা প্রকাশের সুযোগ পান না তাদের সুযোগ করে দেবে। এবং প্রতি মাসে একটা করে দেয়াললিখন থাকবে যেখানে প্রাধান্য পাবে বড় একজন মনীষীর কোন এক উক্তি।
প্রতি সপ্তাহে একটি করে সংস্কৃতিক অনুষ্ঠান থাকবে যেখানে থাকবে নিজের লেখা কবিতা, গান যার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে এক নতুন দিগন্ত শুরু করবে নবীনরা।
সংশপ্তক এর প্রথম আজকে দেওয়াল লিখনে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের ভাইস প্রিন্সিপাল আবেদা সুলতানা ম্যান এবং সংশপ্তকের মহিলা সম্পাদিকা তানজিনা নিপা সহ আরো অনেকে।
স/এষ্

