৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কয়রা উপজেলা ছাত্রলীগ
মতিউর রহমান : বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ৪’ঠা জানুয়ারি ২০২১। ১৯৪৮ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল।
ছাত্রলীগের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বায়ান্নর ঐতিহাসিক ভাষা আন্দোলন, সাতান্নর শিক্ষক ধর্মঘট, বাষট্টির শিক্ষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে।
স্বাধীন বাংলাদেশেও বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের সংগ্রামী ভূমিকা বিশেষভাবে স্মরণযোগ্য। করোনা মহামারী, প্রকৃতির দূর্যোগ সব ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য।
বাংলাদেশ ছাত্রলীগ কয়রা উপজেলা শাখা এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে হাতে নিয়েছে বিভিন্ন উদ্যোগ। সকাল ৭ টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে এবারের আয়োজন। সকাল ৭.৩০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১০ টায় র্যালি, বিকাল ৩.০০ টায় মুক্তিযুদ্ধা ও সাবেক ছাত্রনেতাদের সংবর্ধনা এবং সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে দিনভর এই আয়োজন।
কয়রা উপজেলা শাখা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রলীগ নেতা (বাগালী ইউনিয়ন শাখার) মোঃ আব্দুর রহমান চমক নিউজকে জানান, বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা,শান্তি প্রগতি এই মূল মন্ত্র নিয়ে মানবতার সেবাই নিয়োজিত। আমরা সবসময় জনগণের পাশে থেকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। যেমন করোনা মহামারী, প্রাকৃতিক দুর্যোগ,কৃষকের ধান কাটা,ভেড়ি বাঁধ নির্মাণ সহ বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রমে আমরা অংশ নিয়েছি।
তিনি আরো বলেন, আমরা সর্বদা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করি। তাই বাংলাদেশ ছাত্রলীগ কয়রা উপজেলার শাখা, আমরা সবসময় ভালো কাজ করে যাবো এবং অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
কয়রা উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সহ-সভাপতি মোঃ আছাফুর রহমান চমক নিউজকে বলেন, অন্য অন্য বছরের ন্যায় আমরা এবার ও বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। বঙ্গবন্ধুর হাতে গড়া এ প্রতিষ্ঠানকে আরো সমৃদ্ধি করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নতুন বছরে আমরা আমাদের চিন্তাধারা কে আরও সমৃদ্ধ করে জনগণের সেবায় নিয়োজিত থাকবো ইনশাল্লাহ।
কয়রা উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু (মাননীয় সংসদ সদস্য খুলনা -৬) সভাপতিত্ব করবেন মোঃ শরিফুল ইসলাম টিংকু (সভাপতি কয়রা উপজেলা ছাত্রলীগ) সহ উপস্থিত থাকবেন কয়রা উপজেলার ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
স/এষ্

