ঢাকাশুক্রবার , ২৭ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

৭০ কোটি টাকা ব্যায়ে নির্মিত তামাবিল স্থল বন্দরের শুভ উদ্বোধন

admin
অক্টোবর ২৭, ২০১৭ ৪:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ভারত ও ভূটানের সাথে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হওয়ার সম্ভবনা
৭০ কোটি টাকা ব্যায়ে নির্মিত তামাবিল স্থল বন্দরের উদ্বোধন
শাহ আলম, গোয়াইনঘাট থেকেঃ
সিলেটের সীমান্ত জনপদ গোয়াইনঘাটের তামাবিলে পূর্ণাঙ্গ স্থল বন্দরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। প্রায় শত কোটি টাকা ব্যায়ে নির্মিত এই স্থল বন্দরটির শুভ উদ্বোধন হবে আজ (শুক্রবার)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মহিত। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. নজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপত্বি করবেন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব তপন কুমার চক্রবর্তী প্রমুখ। জানা যায় ২০১৫ সালের ৮ মে বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান তামাবিল স্থল বন্দর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ভূমি ও স্থল বন্দরের সার্বিক উন্নয়ন সহ প্রকল্প বাস্তবায়নে ৬৯ কোটি ২৬ লাখ ২৮ হাজার টাকা ব্যায় নির্ধারণ করে এর নির্মাণ কাজ শুরু হয়। দীর্ঘ ২৮ মাসে লাগাতর কাজের মধ্য দিয়ে স্থল বন্দরটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।
তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানি কারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী বলেন এই স্থল বন্দরটি চালু হওয়ার পর ভারতের মেঘালয় সহ ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম ও ভূটানের সাথে ব্যবসা বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। একই সাথে সরকার জেমন প্রতি বছর এই স্থল বন্দর থেকে শত কোটি টাকারও অধিক রাজস্ব আয় করবে ঠিক তেমনই অনেক শ্রমিকেরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে তিনি অভিমত প্রকাশ করেন।

স/মা