ক্লাব ফুটবলে আন্দ্রেস ইনিয়েস্তার উত্থান বার্সেলোনায়। এখনও খেলছেন কাতালান ক্লাবটির হয়ে। এর মাঝে কোথাও যাননি। বার্সায়ই নাকি ক্যারিয়ারের ইতি টানতে চান ইনিয়েস্তা। ক্লাবটির হয়ে ইতোমধ্যে ৬৯৯টি ম্যাচ খেলে ফেলেছেন।
এবার ৭০০তম ম্যাচের মাইলফলকের সামনে দাঁড়িয়ে ইনিয়েস্তা। আজ লা লিগার ম্যাচে সেভিয়ার মাঠে নামলেই অনন্য এই মাইলফলকটি স্পর্শ করে ফেলবেন বার্সা অধিনায়ক। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়; সরাসরি সম্প্রচার করবে টেন ১।
উইকিপিডিয়া অবশ্য সে কথা বলছে না। কিছু ম্যাচ কম দেখানো হচ্ছে। দেখা যাচ্ছে, বার্সেলোনা ‘এ’ দল ও সিনিয়র দলের হয়ে ৬৭৪টি ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু হিসাবটা ভিন্ন। বার্সার হয়ে প্রীতি ম্যাচও তো খেলেছেন ইনিয়েস্তা। আর প্রীতি ম্যাচ নিয়ে এখন পর্যন্ত ইনিয়েস্তার ম্যাচ সংখ্যা ৬৯৯টি। আজ সেভিয়ার বিপক্ষে ম্যাচটি হবে ৭০০তম।
খুশির খবর, নিষেধাজ্ঞা কাটিয়ে আজ সেভিয়ার বিপেক্ষে ফিরছেন লিওনেল মেসি। দলের প্রাণভোমরাকে পেয়ে নিশ্চয়ই উজ্জীবিত হতে চাইবে বার্সা শিবির। ম্যাচটি যেহেতু বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে; তাই ইনিয়েস্তার মাইলফলকের ম্যাচটি স্মরণীয় করতে রাখতে চাইবেন মেসি-নেইমার-সুয়ারেজরা।
স/নিপা

