বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতিতে ইবি ছাত্রলীগের আনন্দ র্যালী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক ‘ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দেয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আনন্দ র্যালী করেছে।
(শনিবার) বেলা সাড়ে ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের প্রধান ফটক থেকে এ আনন্দ র্যালী বের হয়। র্যালীটি বিশ্ববিদ্যালয় এর প্রধান রাস্তা গুলো প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় অনুষদ ভবন করিডোরে গিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্যে শাহীন রহমান শাহীন ও জুয়েল রানা হালিম বলেন, ‘ইউনেস্কোর এ ঘোষণা আমাদের জন্য গৌরব ও সম্মানের। আমরা ইউনেস্কোকে ধন্যবাদ জানাই।’ এছাড়াও তারা শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দদের গতিশীল করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা ও উৎসাহ মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম পলাশ, সিবলুর রহমান সিয়াম, তৌকির রহমান মাসুদ, মশিউর রহমান পলাশ, নাজমুল হুদা ও মিজানুর রহমান লালন সহ ছাত্রলীগ এর নেতাকর্মীরা।
জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ব ঘোষণা অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ কর্মসূচী পালন করে। পূর্ব ঘোষিত কর্মসূচির মধ্যে আরও রয়েছে, স্ব-স্ব প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার করা।
স/মা

