অবশেষে ৬৫ বছর পর আজিমপুর কবরস্থানে সনাক্ত হলো ৫২ এর ভাষা শহিদ আব্দুস সালামের কবর। দীর্ঘ অর্ধশতাব্দীরও বেশী সময় ধরে ঢাকার আজিমপুর কবরস্থানে ৫২ এর ভাষা শহিদ আব্দুল জব্বার, আব্দুল বরকত ও শফিউর রহমানের কবর সনাক্ত হলেও আব্দুস সালাম, রফিক ও কিশোর অহিউল্লাহর কবর সনাক্ত করা যায়নি।
যার ফলে ৬৫ বছর ধরে আজিমপুর কবরস্থানে তিনজন শহিদের কবর চিহ্নিত করে জাতি শ্রদ্ধা নিবেদন করে আসছে।
আজিমপুর কবরস্থানে গতকাল শনিবার শহিদ সালামের কবরটি সনাক্ত করেছেন তার স্বজনরা। এ বিষয়ে কবরস্থানের সিনিয়র মোহরার হাফিজুর রহমান জানান, আব্দুস সালামের স্বজনরা আজিমপুর কবরস্থানে হাজির হয়ে শহীদ শফিউর রহমানের কবরের ডানপাশ্বে ২টি কবরের পরেই আব্দুস সালামের কবর বলে চিহিৃত করেছেন।
ইতোমধ্য সালামের স্বজনরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শহিদ আব্দুস সালামের মৃত্যুর সনদ (শহীদ) গ্রহণের আবেদনও করেছেন।
স/শা

