ঢাকারবিবার , ১২ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

৫৮ কোটি মানুষ কমিউনিটি ক্লিনিকে সেবা নিয়েছে

admin
ফেব্রুয়ারি ১২, ২০১৭ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান সরকারের আমলে কমিউনিটি ক্লিনিক থেকে প্রায় ৫৮ কোটি মানুষ সেবা নিয়েছে। এর মধ্যে নারী ও শিশু সেবা নিয়েছেন ৪৭ কোটি। মোট ১৩ হাজার ৩৬৯টি ক্লিনিকের প্রতিটি থেকে প্রতিদিন ৩৮ নারী, পুরুষ ও শিশু চিকিৎসা গ্রহণ করছেন।

রোববার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সচিবালয়ে কমিউনিটি ক্লিনিকের অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।

এ পর্যন্ত ৯৫ লাখ রোগীকে উন্নত চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় বলেও এসময় জানানো হয়।

কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমকে আরও গতিশীল ও দক্ষ করার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, এমডিজি ৪ ও ৫ অর্জনে দেশের সাফল্যের নেপথ্যে কমিউনিটি ক্লিনিকের অবদান ব্যাপক। বিশেষ করে গ্রামের মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে ক্লিনিকগুলো যথেষ্ট ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের সমস্যা সমাধানে আন্তরিক। সরকার সিএইচসিপিদের ইন্টারনেট সমৃদ্ধ ল্যাপটপ দিয়েছে যাতে গ্রামের স্বাস্থ্যসেবা তথ্য প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ হয়।

সভায় জানানো হয়, দেশের গ্রাম পর্যায়ে ১৩ হাজার ৩৬৯ ক্লিনিকের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৫৮ কোটি ভিজিটর সেবা লাভ করেছেন যাদের মধ্যে ৮০ শতাংশই নারী ও শিশু।

 স/শা