ঢাকাবুধবার , ২ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

৫৭ ধারার মামলায় আব্দুল লতিফ মোড়ল নামের সাংবাদিককে আটক

admin
আগস্ট ২, ২০১৭ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের বিতরণ করা ছাগলের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করার ঘটনায় আটক হওয়া সেই সাংবাদিক জামিন পেয়েছেন। আজ সকাল সাড়ে ১১টার দিকে সাংবাদিক আব্দুল লতিফ মোড়লের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

এর আগে সোমবার গভীর রাতে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় খুলনায় আব্দুল লতিফ মোড়ল নামের ওই সাংবাদিককে আটক করা হয়। মঙ্গলবার তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত। তিনি খুলনার স্থানীয় দৈনিক প্রবাহের ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি।

উল্লেখ্য, এফসিডিআই প্রকল্পের আওতায় নারায়ন চন্দ্র চন্দ ডুমুরিয়ায় দরিদ্রদের মাঝে ছাগল বিতরণ করেন। বিতরণ করা ছাগল মারা যাওয়ার খবর ফেসবুকে শেয়ার করেছিলেন আব্দুল লতিফ। সুব্রত ফৌজদার নামের এক ব্যক্তি সোমবার রাতে লতিফের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করলে ওই রাতেই তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (খ অঞ্চল) জামিনের আবেদন করলে বিচারক নুসরত জাবিন বুধবার শুনানীর দিন ধার্য করেন।