ঢাকারবিবার , ২০ আগস্ট ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

৫০০ মিলিয়ন ডলারে পেপসির বিজ্ঞাপন

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ২০, ২০২৩ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

৫০০ মিলিয়ন ডলারে পেপসির বিজ্ঞাপন

চমক ডেস্ক ।। ১৯৯৬ সালের ৭ এপ্রিল দুবাই এয়ারপোর্টে নামে এয়ার ফ্রান্সের কনকর্ড বিমানটি। প্রায় ৫০০ মিলিয়ন ডলার খরচ করে পেপসির রিব্র‍্যান্ডিং ক্যাম্পেইনের অংশ ছিল এটি।

এখান থেকে ১০০ জন ভিআইপি প্যাসেঞ্জার সুপারসনিক ফ্লাইটের এক্সপেরিয়েন্স নেন। একইভাবে পেপসির এই ক্যাম্পেইন চলে প্যারিস, লন্ডন, ডাবলিন, স্টকহোম, বৈরুত, জেদ্দা, কায়রো, মিলান ও মাদ্রিদে।

প্লেনটি পেপসির ব্র‍্যান্ড কালারের সাথে মিল রেখে নীল রঙ করা খুব কঠিন ছিল। ম্যাক ২.০৪ স্পিডে যাবার জন্য প্লেনের পৃষ্ঠদেশের তাপমাত্রা বেশ গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর ছিল, এবং এজন্য সুপারসনিক ফ্লাইটে সকল কনকর্ডে সাদা রং করার গাইডলাইন দেয়া হয়েছিল।

শেষ পর্যন্ত পেপসির চাহিদা পূরণ হয় ঠিকই, তবে নীল রঙ করা হয়ে কেবল প্লেনের মূল কাঠামোতে। ফুয়েল টেম্পারেচারের কথা চিন্তা করে ডানার রঙ সাদাই রাখা হয়। সেই সাথে আরও শর্ত দেয়া হয় যে ম্যাক ২.০২ এর অধিক গতিতে বিমানটি ২০ মিনিটের বেশি চালাতে পারবে না।

স/এষ্