ঢাকামঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

৫০০ টাকায় জেলে বাস!

admin
জানুয়ারি ৩০, ২০১৮ ২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

জেলের অভিজ্ঞতা অধিকাংশ মানুষের পরোক্ষ, বইপত্র আর সিনেমার সৌজন্যে। কাল্পনিক এসব মাধ্যমের কথা ছেড়ে দিলে ধরতে হয় নানা গারদের, নানা ফুটেজ। যা সামান্য পরিমাণে হলেও জেলের জীবন সম্পর্কে আমাদের জ্ঞানচক্ষু উন্মীলিত করতে সাহায্য করেছে!

ভারতের হায়দ্রাবাদের সঙ্গারেড্ডি কারাগার! সেখানে শুরু হয়েছে এক অভিনব কারা-পর্যটনের প্রকল্প, তেলঙ্গানা কারা দপ্তরের উদ্যোগে। যেখানে দিন পিছু ৫০০ টাকা ফেললেই জেলের ভিতরে কয়েদিদের মতো সময় কাটাতে পারবেন পর্যটকরা।

জানা গেছে, তার জন্য প্রাথমিক পর্যায়ে যোগাযোগ করতে হবে তেলঙ্গানা কারা দপ্তরের সাথে। তারা সবুজ সঙ্কেত দিলেই সঙ্গারেড্ডি কারাগারে হাজির হওয়ার পালা।

এরপর যা কিছু, করবে কারা কর্তৃপক্ষই। ঠিক যেমনভাবে কয়েদিদের গরাদের পিছনে নিয়ে যাওয়া হয়, তেমনভাবেই তল্লাশি করা হবে পর্যটকদের। কাগজপত্রে তাদের সই নেওয়া হবে। তারপর হাতে তুলে দেওয়া হবে কয়েদিদের পোশাক, বিছানা, এক সেট বাসনকোসন। আর কী, তারপর প্রহরীদের সাথে পর্যটকদের গারদে প্রবেশের পালা! অভিনব এই পর্যটনের নাম রাখা হয়েছে `ফিল দ্য জেল`!

প্রাথমিকভাবে খবরটা অদ্ভুত মনে হলেও পর্যটকরা কিন্তু ধীরে ধীরে সাড়া দিচ্ছেন তেলঙ্গানা কারা দপ্তরের এই উদ্যোগে। এখন পর্যন্ত ৪৭ জন পর্যটক আমাদের এখানে এসে কারাজীবন আস্বাদ করেছেন। বিদেশিরাও আসছেন, আসছেন লেখক ও তথ্যচিত্র নির্মাতারাও। আশা করা যাচ্ছে, অল্প সময়ের মধ্যেই কারা পর্যটনের এই উদ্যোগ জনপ্রিয় হয়ে উঠবে, জানিয়েছেন জেল সুপারিন্টেন্ডেন্ট সন্তোষ কুমার রাই।

জানা গেছে, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে দুই ব্যক্তি হাজির হয়েছিলেন হায়দ্রাবাদে, শুধু ভারতীয় কারাজীবনের স্বাদ নিতে। জেলে তারা থেকেছেন, বাগানের কাজও করেছেন অন্য বাসিন্দাদের সাথে।

সঙ্গারেড্ডি জেলে শুধুই পর্যটকদের গরাদের পিছনে সময় কাটাতে হবে না। কয়েদিরা যা করে থাকেন, সবই করার সুযোগ পাবেন তারাও। তা, ৫০০ টাকা খরচ করে জেলের জীবনে শ্রমদানটা কি একটু কেমন যেন মনে হচ্ছে?

হলে দ্বিধা ঝেড়ে ফেলতেই পারেন! নিজামের আমলে, ১৭৯৬ সালে তৈরি হওয়া এমন ঐতিহাসিক কারাগারে জীবনের একটি দিন কোনো অপরাধ না করেই যাপন করা- মুখের কথা নয়!

স/গচ