ঢাকাবুধবার , ২২ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

৪৭ রানে ফিরে গেলেন সৌম্য

admin
মার্চ ২২, ২০১৭ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

৩৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল বাংলাদেশ। রানের খাতা না খুলতেই বিদায় নেন ইমরুল কায়েস। এরপর দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এই উইকেটে সাব্বির রহমান রুম্মনের সঙ্গে ১১৬ রানের জুটি গড়েন সৌম্য।

ভালোই জমে উঠেছিল সৌম্য-সাব্বির জুটি। ফিফটি তুলে নেন সাব্বির রহমান। কিন্তু পা ফসকে গেল সৌম্যর। ব্যক্তিগত ৪৭ রানের মাথায় সাজঘরে ফিরে গেলেন তিনি। মিলিন্দা সিরিবর্ধনার বলে দাসুন শানাকার হাতে ক্যাচ তুলে দেন বাংলাদেশি এই ওপেনার।

বিদায়ের আগে ৪৩ বল মোকাবেলা করেছেন সৌম্য। ৫টি চার ও দুটি ছক্কায় ৪৭ রানের ইনিংসটি সাজিয়েছেন তিনি। স্ট্রাইক রেট ১০৯.৩০! সৌম্যর পর সাজঘরে ফিরেছেন সাব্বির রহমানও। ৬৩ বলে ১১টি চার ও একটি ছক্কায় সাব্বির করেছেন ৭২ রান। তিনি শিকার ধনঞ্জয়া ডি সিলভার। ক্যাচ দিয়েছেন থিসারা পেরেরার হাতে। সাব্বিরের স্ট্রাইক রেট ১১৪.২৮!

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০ ওভারে ৩ উইকেটে ১৩১ রান। জয়ের জন্য এখনও প্রয়োজন ২২৪ রান।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৪ রান তুলেছে স্বাগতিক শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ওপেনিং জুটিতে আসে ৩৬ রান। এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। দিলশান মুনাবীরাকে সাজঘরে ফেরান বাংলাদেশি এই পেসার।

তবে দ্বিতীয় উইকেটে বিরাকোডিকে সঙ্গে নিয়ে শতরানের জুটি গড়েন কুশল পেরেরা। দলকে নিয়ে যাচ্ছিলেন বড় সংগ্রহের দিকে। ক্রমশই ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটিতে আঘাত হানেন সাইফউদ্দিন। অর্ধশত করা বিরাকোডিকে রুবেল হোসেনের তালুবন্দি করে সাজঘরে ফেরান টাইগার এই তারকা। আউট হওয়ার আগে তার বাট থেকে আসে ৬৭ রান।

স/নিপা