ঢাকাশুক্রবার , ৪ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

৪৩ বছরে পা দিলেন ডেভিড বেকহ্যাম


মে ৪, ২০১৮ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বুটজোড়া তিনি আগে তুলে রেখেছিলেন। জনপ্রিয়তায় কিন্তু এতটুকু ভাঁটা পড়েনি। সেটার প্রমাণ পাওয়া গেল ডেভিড বেকহ্যামের জন্মদিনে। বৃহস্পতিবার ৪৩ বছরে পা দিলেন ইংল্যান্ডের প্রাক্তন এই ফুটবলার।

বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু সবচেয়ে দামি উপহার বোধহয় পেয়েছেন বড় ছেলে ব্রুকলিনের কাছ থেকে। এই মুহূর্তে পরিবার থেকে দূরে নিউইয়র্কে থাকেন ১৯ বছর বয়সী ব্রুকলিন। কিন্তু জন্মদিনে বাবা বেকহ্যামকে সারপ্রাইজ দিতে চলে আসেন তিনি। আর বড় ছেলেকে দেখে আনন্দে কেঁদে ফেললেন বেকস।

বৃহস্পতিবার স্ত্রী ভিক্টোরিয়া (৪৩‌) এবং অপর দুই ছেলে ক্রুজ, রোমিও এবং মেয়ে হারপারকে নিয়ে মধ্যাহ্নভোজ সারছিলেন। তখনই সেখানে আসেন ব্রুকলিন। জড়িয়ে ধরেন বাবাকে। বলেন, ‘হ্যাপি বার্থডে।’

বেকসের চোখে পানি দেখে ব্রুকলিন জিজ্ঞাসাও করেন, ‘তুমি ঠিক আছ তো?‌’

পুরো ভিডিও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন বেকহ্যাম। আর বাবা-ছেলের এই ভালোবাসা দেখে আপ্লুত তার ভক্তরাও। বেকহ্যামকে শুভেচ্ছা জানান তার স্ত্রী ভিক্টোরিয়াও। দাদার মতো ভাইরা এবং বোনও বাবাকে উপহার দিয়েছে।

স/মা