ঢাকাবুধবার , ২৭ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

৪০০তম ম্যাচে রোনালদোর জোড়া গোল

admin
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

মাদ্রিদের হয়ে এটি তার ৪০০তম ম্যাচ, আর ইউরোপিয়ান প্রতিযোগিতায় ১৫০তম। ক্রিস্টিয়ানো রোনালদো দুটি মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখলেন জোড়া গোল করে।

লা লিগায় দুই ম্যাচে গোল শূন্যতার পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই গোলের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গোল পেলেন গ্যারেথ বেলও। আক্রমণভাগের দুই তারকার নৈপুণ্যে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ৩-১ গোলের প্রথম জয় তুলে নেয় রিয়াল।

বুধবার রাতে ম্যাচের প্রথমার্ধে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন বেল। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন রোনালদো। ডর্টমুন্ডের হয়ে পিয়েরে-এমেরিক অবামেয়াং একটি গোল শোধও করেছেন দ্বিতীয়ার্ধেই।

এবারের চ্যাম্পিয়নস লিগে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ জিতল প্রথম দুই ম্যাচেই। দুই ম্যাচেই জোড়া গোল করলেন রোনালদো। রিয়ালের ঠিক উল্টোটা ডর্টমুন্ডের। তারা হারল প্রথম দুই ম্যাচেই!

স/মা