ঢাকামঙ্গলবার , ৪ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

৩ মাস পর নলছিটিতে পলাতক আসামি গ্রেফতার

admin
জুলাই ৪, ২০১৭ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামি জসিম মোল্লা (৩৫) কে তিন মাস পর গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার তৌকাঠি বাজার সংলগ্ন এলাকা থেকে জসিম মোল্লাকে গেগ্রফতার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। জসিম কুলকাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে।

এর আগে চলতি বছরের ৩০ মার্চ কুলকাঠী ইউনিয়নের তৈকাঠি বাজার এলাকায় গ্রেফতারের পর এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায় জসিম। যদিও স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় সল্প সময়ের মধ্যেই হাতকড়াটি ফেরত পায় পুলিশ।

নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম শামীম জানান, ঘটনার পর থেকেই জসিমকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। তিনি ঈদে উপলক্ষে বাড়িতে এসেছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তৌকাঠি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, জসিম একটি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে একটি ডাকাতির মামলা ও সর্বশেষ পুলিশ অ্যাসল্ট মামলা রয়েছে। এছাড়াও নলছিটি থানাধীন এলাকায় নানান অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে তার জড়িত।

উল্লেখ্য ৩০ মার্চ জসিম মোল্লা পালিয়ে যাওয়ার পর ওই দিন রাতে তৌকাঠি গ্রামের মৃত ফারুক হাওলাদারের ছোট ছেলে রাজিব হাওলাদারকে আটক করে পুলিশ। নিরাপরাধ ওই যুবককে আটকের প্রতিবাদে নলছিটি থানার ওসি একেএম সুলতান মাহমুদ, এসআই জসিম উদ্দিন, এসআই বিপ্লব মিস্ত্রী ও এসআই ফিরোজকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল সহকারে থানা ঘেরাও করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

স/এষ্