ঢাকাশনিবার , ২২ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

৩ নম্বর সতর্কতা, আরও দুদিন ঝড়-বৃষ্টি

admin
এপ্রিল ২২, ২০১৭ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঝড়ো হাওয়ায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে, তা আরও দুই দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস।

আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্য বেশি থাকায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া ঢাকায় শনিবার ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘ঝড়ো হাওয়াসহ চলমান বৃষ্টি আরও দুদিন অব্যাহত থাকতে পারে।’

পূর্বাভাসে বলা হয়েছে, ‘রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।’

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাঙামাটিতে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

স/ এষ্