ঢাকাসোমবার , ২৮ মে ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

৩ জুন থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন


মে ২৮, ২০১৮ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৩ জুন থেকে গ্রাহকরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন। ঈদের ছুটির পূর্ব কার্যদিবস পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির ব্যতীত) নতুন টাকা সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা।

 রবিবার বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়। নতুন নোট নেওয়ার সময় কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে নির্দিষ্ট পরিমাণ ধাতব মুদ্রা নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত  রাজধানীর ২০টি বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের  নতুন নোট দেওয়া হবে। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না।

স/মা