ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

৩৭ রানের ব্যবধানে কলকাতার বড় জয়

admin
অক্টোবর ১, ২০২০ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

রাহুল রাজ : কলকাতা নাইট রাইডার্সের টাইট বোলিংয়ে এবারের আইপিএলের ১২ তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে প্রথম বারের মত হারের মুখ দেখতে হয়েছে।

১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটে রাজস্থান সংগ্রহ করে ১৩৭ রান। ৩৬ বলে ৫৬ রান করে টম কারান ছিলেন দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রাহক। কলকাতার সব বোলারেরা উইকেটের দেখা পাওয়াতে জয় তুলতে সহজ হয়েছে শাহারুখ খানের দলের। এই জয়ে কলকাতা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে কলকাতা শুবাম গিলের ৪৭ ভর করে স্কোর বোর্ডে জমা করে ১৭৪ রান। শুরু থেকে রাজস্থান রয়্যালর্সের বোলারেরা কলকাতার রানের চাকায় ব্রেক দিতে সক্ষম হয়েছিল। রয়্যালর্সের হয়ে জোফরা আর্চার দুটি উইকেট তুলে নিতে সক্ষম হয়।

১৭৪ রানের পুঁজি নিয়েও বোলিং দাপটে শেষ পর্যন্ত ৩৭ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে কেকেআর।

ম্যাচ সেরা নির্বাচিত হয় : শিভাম মভি

স/এষ্