ঢাকাশুক্রবার , ৪ মার্চ ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

৩০ হাজার টাকার জন্য বন্ধুকে হত্যা করে শাকিল !

admin
মার্চ ৪, ২০২২ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

৩০ হাজার টাকার জন্য
বন্ধুকে হত্যা করে শাকিল !

মোঃ মোছাদ্দেক হাওলাদার,বরিশাল: লাশ উদ্ধারের দুই দিনের মাথায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক নাসির উদ্দিনকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বন্ধু শাকিল হোসেনকে আটক করেছে র‌্যাব-৮। পাশাপাশি নাসিরের ব্যবহৃত টর্চলাইট, মোবাইলসহ ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। নিহত নাসির ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বড় কাঠালিয়া গ্রামের মৃত আ. মজিদের ছেলে।

আটক মো. শাকিল হোসেন (৩৮) ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া এলাকার মো. মাহবুবুর রহমানের ছেলে। উদ্ধারকৃত আলামতসহ আসামিকে কাঠালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বরিশাল নগরীর রুপাতলীর র‌্যাব-৮ এর সদর দপ্তরে বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস কনফারেন্সে কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি দুপুরের খাবার খেয়ে নিজের ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে কাজের জন্য বাসা থেকে বের হয় ছিলেন নাসির উদ্দিন। এরপর বাড়িতে ফিরে না আসায় রাত ১১টার দিকে নাসিরের কাছে তার স্ত্রী ফোন করে তা বন্ধ পান।

এরপর তার সন্ধানে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে এবং কাঠালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সেই সাথে র‌্যাব-৮ এর কাছে ঘটনা অবহিত করে ভিকটিম ও ইজিবাইক উদ্ধারের জন্য একটি লিখিত অভিযোগ প্রেরণ করা হয়। পরের দিন (১ মার্চ) ইজিবাইক চালক মো. নাসির উদ্দিনের হাতবাঁধা লাশ মশাবুনিয়া গ্রামের বিষখালী নদীর তীরের কেয়া বন থেকে উদ্ধার করা হয়।

আসামির তথ্যমতে, পিরোজপুরের ভা-ারিয়া উপজেলার চড়াইল সর্দার বাড়ির সামনে থেকে ইজিবাইক এবং বরগুনা জেলার বামনা এলাকার পাথরঘাটা জয়নগর গ্রামের একটি পুকুর থেকে নাসিরের একটি মোবাইল উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণে তিনি আটককৃতের বরাত দিয়ে জানান, ৩০ হাজার টাকা ঋণ নেয়াকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে ঘটনার সময় শাকিল হোসেন ক্ষিপ্ত হয়ে নাসিরের মাথায় লাঠি দিয়ে আঘাত দেয়।

এতে তার মৃত্যু নিশ্চিত হলে ঘটনাস্থলের পাশে থাকা গরু বাঁধার রশি দিয়ে তার হাত-পা বেঁধে পার্শ্ববর্তী একটি বনের মধ্যে নাসিরের লাশ ফেলে দেয়। আর লাঠিটিও নদীতে ফেলে দেয়। এরপর সে ইজিবাইকটি চড়াইল সর্দার বাড়ির সামনে রেখে আসে এবং মোবাইল বরগুনার পাথরঘাটার জয়নগর এলাকায় ফেলে দিয়ে শাকিল নিজ এলাকাতে অবস্থান করছিল।

স/অ