৩০ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় অভ্যর্থনায় বিদায়
তৌকির আহমেদ শাহীন,তারাকান্দা ( ময়মনসিংহ) :ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কাকনী মডেল উচ্চ বিদ্যালয় দুই শিক্ষকে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে বিদায়ী সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। মঞ্চ থেকে ফুলেল শুভেচ্ছাসহ হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক।
শনিবার ১৯ এপ্রিল সকালে দুপুর পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্মাণ করা হয় গেইট ও লাল গালিচা বিদ্যালয়ের প্রাঙ্গন ঘিরে তোলা হয় সুন্দর ডেকোরেশনে। ছাত্র-ছাত্রীসহ অশ্রুসিক্ত পুরো স্থানীয় এলাকাবাসী।
জানা গেছে, কাকনী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু বকর মোঃ হাবিবুল্লাহ , মোঃ উবায়দুল্লাহ আনোয়ার, ১৯৯৫ সালে যোগদান করে দীর্ঘ ৩০ বছরের
দীর্ঘ সময় জীবনে সততা আর নিষ্ঠার সাথে শিক্ষকতা করেছেন।
সবার সঙ্গে গড়ে ওঠেছে প্রীতি আর ভালোবাসার নিবিড় এক সম্পর্ক। তাইতো বিদায়ের দিনে হাজির হন প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার নানা পেশাজীবীর মানুষ।
উক্ত অনুষ্ঠানে কামরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সচিব হায়াতউল্লা তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান, ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ শাহীনসহ স্থানীয় এলাকাবাসী শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা।

