ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

৩০টি ফুটবল মাঠের সমান টেলিস্কোপ


ডিসেম্বর ১৩, ২০১৭ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

চীন বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপে ফিনিশিং টাচ দিচ্ছে। আর তাতেই বোধহয় খুঁজে পাওয়া যাবে ভিনগ্রহী। নাসা যখন পৃথিবী সদৃশ ‘Earth 2.0’ খুঁজে পাওয়ার আনন্দে মেতে রয়েছে। তার মধ্যেই এই বৃহত্তম টেলিস্কোপ শেষের পথে বলে ঘোষণা করল চীন। ৩০টি ফুটবল মাঠের সমান সাইজের হবে এই টেলিস্কোপ।

মহাকাশ গবেষকরা জানিয়েছেন, ৫০ মিটার ব্যাস জুড়ে রয়েছে এই টেলিস্কোপের রিফ্লেক্টর। রয়েছে ৪,৪৫০টি প্যানেল। টেলিস্কোপের নাম দেওয়া হয়েছে ‘FAST’। এর আগে পূয়ের্তো রিকো অবজারভেটরি ছিল সবচেয়ে বড় টেলিস্কোপ।

জানা গেছে, এই টেলিস্কোপের একটি সেনসিটিভ কান আছে। মহাজাগতিক শব্দও শুনতে পাবে এটি।

এই টেলিস্কোপ চিনের মহাকাশ গবেষণায় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন গবেষকরা। অনেক দূরের রেডিও মেসেজও পৌঁছে যাবে এই টেলিস্কোপের মাধ্যমে। আমাদের গ্যালাক্সির বাইরেও প্রাণের সন্ধান চালাতে এই টেলিস্কোপ কাজ করবে বলে অনুমান করা হচ্ছে।

এই টেলিস্কোপটির চারপাশে একবার হেঁটে আসতে সময় লাগবে ৪০মিনিট। চীনের দক্ষিণে একটি উপত্যকায় তৈরি করা হচ্ছে এই টেলিস্কোপ। আশেপাশে নেই কোনও শহর বা মানুষের বসতি। ফলে আওয়াজ আসে না। জল নিকাশ করার যে ব্যবস্থা রয়েছে তাতে রিফ্লেক্টরের কোনও ক্ষতি হবে না। ২০১১ সালে এই টেলিস্কোপ তৈরি করা শুরু হয়। আগামী বছরে এটি শেষ হবে বলে জনা গিয়েছে।

স/শা