ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার ফায়ারম্যান আটক

nayem ahmed
সেপ্টেম্বর ১২, ২০১৯ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

মাহাবুব ইসলাম উজ্জ্বল, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি।। মাগুরার মহম্মদপুরে ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এনামুল (২৫) নামে ফায়ার সার্ভিসের এক সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার দীঘা ইউনিয়নের পূর্বপাড়া এলাকার ওই শিশু বাড়িতে একা টেলিভিশন দেখছিল। এ সুযোগে ছুটিতে আসা পাশের বাড়ির এনামুল ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে এনামুলকে ধরে ফেলে। খবর পেয়ে মহম্মদপুর থানার এসআই জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বলেন, আটক এনামুল দীয়া ইউনিয়নের পূর্বপাড়া এলাকার হুমায়ুন মিয়ার ছেলে। তিনি চট্রগ্রাম জেলার বোয়ালখালী ফায়ার সার্ভিসে ফায়ারম্যান হিসেবে কর্মরত রয়েছেন।

 

স/এন