ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

২-০ গোলে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

admin
নভেম্বর ১৩, ২০২০ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ম্যাচে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

রাহুল রাজ : পাঁচ বছর পরে নেপালের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। ৮ হাজার দর্শক প্রবেশের অনুমতি ছিল মাঠে। সেই অনুযায়ীই দুপুর থেকেই দর্শক প্রবেশ করে মাঠে। ছুটির দিন হওয়ায় মাঠে বসে জামাল ভূঁইয়াদের হয়ে গলা ফাটাতে মাঠে উপস্থিত ছিল হাজার-হাজার দর্শক। করোনার মধ্যে লাল-সবুজের জার্সি পরা বাংলাদেশকে উৎসাহ দিতে আসা দর্শকদের সব কষ্ট ম্যাচে শেষে ২-০ গোলের জয়ের নিচে চাপা পড়ে যায়।

নেপালের বিপক্ষে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। নাবিব নেওয়াজ জীবনের গোলে লিড পায় জামাল ভূঁইয়ার দল।

খেলার একেবারে শুরু থেকেই নেপালের রক্ষণভাগে চাপ বাড়াতে থাকে বাংলাদেশ। মুহুর্মুহু আক্রমনে ব্যতিব্যস্ত রাখে সফরকারীদের রক্ষণভাগকে।

ফলও আসে হাতেনাতে। দশম মিনিটে সাদ উদ্দিনের পাস থেকে পাওয়া বলে আলতো টোকায় বল জালে জড়ান বাংলাদেশ দলের নাম্বার নাইন নাবিব নেওয়াজ জীবন।

প্রথমার্ধের বাকি সময়ে আক্রমণ-পাল্টা আক্রমনে খেলা এগিয়ে চললেও গোল পায়নি কোন দল। যেকারনে জীবনের করা সেই গোলেই এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

৭৬তম মিনিটে সোহেল রানাকে ফাউল করলে ফ্রিকিক পায় বাংলাদেশ। বিপদজনক স্থান থেকে তপু বর্মনের নেওয়া দুর্দান্ত শট প্রতিহত করেন নেপাল গোলরক্ষক।

এর ঠিক পরের মিনিটেই ভালো একটি সুযোগ পায় নেপাল। যদিও সফরকারীদের সামনে বরাবরের মতো বাধা হয়ে দাঁড়ান স্বাগতিক গোলরক্ষক জিকো।

৭৯তম মিনিটেই আসে সেই মাহেন্দ্রক্ষণ। লেফট উইং থেকে দারুন ক্ষিপ্রতায় ডিবক্সে ঢুকে পড়েন মাহবুবুর রহমান সুফিল। দুর্দান্ত শটে গোলরক্ষককে পরাস্ত করে বাংলাদেশকে আরও এগিয়ে দেন এই তারকা। গোল করার পর সুফিলের উল্লাস ছিলো আরও আকর্ষণীয়! একেবারে জার্সি খুলে গোল উৎসবে মাতেন সুফিল। যদিও এর জন্য একটা হলুদ কার্ডও দেখতে হয় তাকে।

বাকি সময়ে আর কোন গোল না হলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক বাংলাদেশ।

স/এষ্