ঢাকাবুধবার , ২৭ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

২৭ ডিসেম্বর শ্রমিক নিরাপত্তা দিবসের দাবি


ডিসেম্বর ২৭, ২০১৭ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

২৭ ডিসেম্বর জাতীয় শ্রমিক নিরাপত্তা দিবস করার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।

২৭ ডিসেম্বর বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের নেতারা বলেন, ‘সরাকা ফ্যাক্টরি’তে অগ্নিকাণ্ড দেশের গার্মেন্টস শিল্পের প্রথম দুর্ঘটনা। দুর্ঘটনা থেকে মালিকরা শিক্ষা নিলে তাজরিন ও রানা প্লাজার মতো ভয়াবহ ঘটনা ঘটতো না। আজ এলায়েন্স মাধ্যমে নিরাপত্তা ক্ষেত্রে যথেষ্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে, অথচ কারখানা স্থানান্তরের নামে নাম মাত্র ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে শ্রমিকদের।

মানববন্ধন শেষে লাল পতাকা মিছিল বের করে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। মিছিলটি পুরানো পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে শেষ হয়।

এতে সভাপতিত্ব করেন- বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন স্বপন

স/এন