২২ অক্টোবর ইবি’র সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু
ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
আগামীকাল ২২ অক্টোবর (রবিবার) থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪র্থ সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার অফিস সূত্রে, ২০১৮ সালের প্রথম সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষ থেকে ২০১১-১২ শিক্ষাবর্ষ পর্যন্ত ¯œাতক (সম্মান) ও ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষ থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত ¯œাতকোত্তর এবং ২৩৬ তম সিন্ডিকেট সভা পর্যন্ত অনুমোদিত এমফিল এবং পিএইচডি ডিগ্রিপ্রাপ্তদের সনদ দেওয়া হবে। অংশগ্রহণে ইচ্ছুকদের আগামী ২২ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন ফ্রি অগ্রণী ব্যাংক লিমিটেড, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট, সিওরক্যাশ ও মাইক্যাশের মাধ্যমে জমা দেওয়া যাবে। এক্ষেত্রে একটি সনদের জন্য তিন হাজার টাকা, দুটি সনদের জন্য তিন হাজার ৫০০ টাকা এবং দুইয়ের অধিক সনদের জন্য চার হাজার টাকা পরিশোধ করতে হবে।
সমাবর্তন সংক্রান্ত যাবতীয় তথ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (িি.িরঁ.ধপ.নফ/পড়হাড়পধঃরড়হ) থেকে বিস্তারিত জানা যাবে।
স/মা

