ঢাকাবুধবার , ২১ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

২১ আগষ্ঠ গ্রেনেড হামলা দিবস পালন উপলক্ষে আওয়ামীলীগের আলোচনা সভা ও শোক র‌্যালি

abu naser
আগস্ট ২১, ২০১৯ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ইমদাদুল হক পাইকগাছা খুলনা প্রতিনিধি : পাইকগাছায় ২১ আগষ্ঠ গ্রেনেড হামলা দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি শোক র‌্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আ’লীগের জাতীয় কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শেখ মোঃ নূরুল হক।

উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক ময়নুল ইসলাম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, আনোয়ার ইকবাল মন্টু, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী ও শেখ কামরুল হাসান টিপু, আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার ও রিপন কুমার মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, হাজী মুনসুর আলী গাজী, জি এম ইকরামুল ইসলাম, পঞ্চানন সানা, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, শংকর দেবনাথ, শেখ ইকবাল হোসেন খোকন, যুবলীগের উপজেলা আহবায়ক শেখ আনিছুর রহমান মুক্ত, যুবলীগনেতা এম এম আজিজুল হাকিম, স্বেচ্ছাসেবকলীগের উপজেলা সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, যুবলীগ নেতা কে ডি বাবু, আকরামুল ইসলাম, গৌতম রায়, জামাল হোসেন, বাশারুল ইসলাম বাচ্চু, ইউপি সদস্য হাসান, ছাত্রলীগের উপজেলা সভাপতি এস এম মসিয়ার রহমান, ছাত্রলীগের পৌর সাধারন সম্পাদক রায়হান পারভেজ রনি।

 

স/মেহেদী