ঢাকারবিবার , ১১ এপ্রিল ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

২০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ

admin
এপ্রিল ১১, ২০২১ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

২০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের কারণে আগামী ২০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ রুটে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এছাড়া, চলমান লকডাউনের সঙ্গে সঙ্গতি রেখে ১২ ও ১৩ এপ্রিলেও ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

রোববার (১১ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন বা নির্দেশনা জারি করতে পারে।

স/এষ্