ঢাকাবৃহস্পতিবার , ২৬ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

২০১৯ সালে টি-টোয়েন্টি ম্যাচকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হবে-আইসিসি


এপ্রিল ২৬, ২০১৮ ১১:২০ অপরাহ্ণ
Link Copied!

টি-টুয়েন্টি ফরম্যাটে ১০৪টি দেশকে স্ট্যাটাস দেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। সবগুলো দেশের নারী-পুরুষ উভয় দলই এই অনুমতি পাবে বলে আইসিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার কলকাতায় আইসিসির সভা শেষে সংস্থাটির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন জানান, টি-টুয়েন্টি স্ট্যাটাস ছাড়াও বিশ্বের সব দলকে র‌্যাঙ্কিংয়ের আওতায় আনতে চালু হবে নতুন পদ্ধতি।

রিচার্ডসন বলেন, ১ জুলাই থেকে সব নারী টি-টোয়েন্টি ম্যাচই আন্তির্জাতিক স্বীকৃতি পাবে। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে সব পুরুষ টি-টোয়েন্টি ম্যাচকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হবে।

উল্লেখ্য, বর্তমানে মোট ১৮টি দেশ টি-টুয়েন্টি স্ট্যাটাস পেয়েছে। এদের মধ্যে ১২টি পূর্ণ সদস্য দেশ ছাড়া আরও আছে স্কটল্যান্ড, নেপাল, নেদারক্যান্ডস, হংকং, যুক্তরাজ্য ও ওমান।

স/মা