ঢাকারবিবার , ১৩ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

২০১৯ সালের জানুয়ারীতে একাদশ সংসদ নির্বাচন-হেলালুদ্দীন আহমেদ

admin
আগস্ট ১৩, ২০১৭ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন, আগামী ২০১৯ সালের জানুয়ারী মাসে দেশে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই লক্ষ্যে একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করা হয়েছে।

আজ রবিবার সকাল ১১টায় ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, কমিশন ঘোষিত রুটম্যাপ অনুযায়ী সংলাপ চলছে এখন। আগামী ১৬ ও ১৭ আগস্ট সাংবাদিক সমাজ এবং ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলের সাথে সংলাপ অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলের সথে সংলাপ সেপ্টেম্বর মাসে শেষ হবে। এরপর শুরু হবে নারী ও এনজিওসহ অন্যদের সঙ্গে সংলাপ। সংলাপ থেকে পাওয়া সুপারিশ অনুযায়ী কমিশন ব্যবস্থা নেবে। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিব আরও বলেন, আগামী একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সংকল্পবদ্ধ।
এর আগে নির্বচন কমিশন সচিব বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি গোপালগঞ্জের উদ্দেশে ফরিদপুর ত্যাগ করেন।

স/মা