ঢাকাসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

২০১৯ সালেই পদ্মাসেতু দিয়ে পারাপার

admin
ফেব্রুয়ারি ৫, ২০১৮ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

২০১৯ সালের জুনের মধ্যে পদ্মাসেতু দিয়ে পারাপার করা যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর রমনায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত `বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০টি প্রতিষ্ঠানকে কর বাহাদুর সম্মাননা সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, পদ্মাসেতুর নির্মাণ কাজ অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে। আশা করছি ২০১৯ সালের মধ্যেই এর কাজ সম্পন্ন হবে। কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ও জনগণের সহযোগিতায় আজ পদ্মাসেতুর সপ্ন পূরণ হতে যাচ্ছে।

এসময় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, র‍্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেড, হাতিল কম্পলেক্স লিমিটেড, সিপি বাংলাদেশ কোং লিমিটেড, আরএফএল প্লাস্টিক লিমিটেড, বাটারফ্লাই মার্কেট লিমিটেড, ডিউরেল প্লাস্টিক লিমিটেড, আকতার ম্যাট্র‍্যাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এগ্রিকালচার মার্কেটিং কোঃ লিমিটেডকে সর্বোচ্চ ভ্যাট প্রদানের জন্য স্বীকৃতির সম্মাননা সনদ ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন_ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, এফবিসিসি আই`র সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

স/এষ্