ঢাকাসোমবার , ৩ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

২য় বার আ-লীগের প্রার্থী হতে চান কামারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃরফিকুল ইসলাম

চমক নিউজ, ময়মানসিংহ
মে ৩, ২০২১ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

২য় বার আ-লীগের প্রার্থী হতে চান কামারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃরফিকুল ইসলাম

তৌকির আহমেদ শাহীন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাও ইউনিয়ন পরিষদের ২০২১ সালের নির্বাচনে ২য় বার চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে চান উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।

তিনি শুরু থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত আওয়ামী রাজনীতির সাথে জড়িত থেকে কামারগাও ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্ব পালন করেন।

এরপর ২ বারের নির্বাচিত সফল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ২০১৬ সালে নৌকা প্রতীক নিয়ে বিএনপি সহ তার প্রতিদ্বন্দীদের বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। ইতিমধ্যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি নিজের প্রার্থীতার কথা জানান দেন।

নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার সময়ে গ্রামীন জনপদের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের দৃশ্যমান উন্নয়ন চোখে পড়ার মতো। তিনি সুনামের সঙ্গে ইউপি কার্যক্রম ও দলীয় কার্যক্রম দৃঢ়তার সঙ্গে পালন করছেন। চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, আমি সর্বদা চেষ্টা করছি মানুষের সেবা করার মাধ্যমে নিজের ঐতিহ্য ধরে রাখতে।

বিএনপি-জামাত ক্ষমতায় থাকা কালে আমি নানা ভাবে নির্যাতনের শিকার হলেও দলীয় কার্যক্রম সর্বদা অব্যাহত রেখেছি। করোনা কালে আমি এলাকার মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছি। জানা যায় গত নির্বাচনে পরাজিত প্রার্থীরাও প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

ওই ইউনিয়নের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে কথা হলে তারা জানান, চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম কে ভাবা হচ্ছে আওয়ামী লীগের বিকল্পহীন প্রার্থী হিসেবে। গুণীজনদের অভিমত জনসমর্থনের দিক দিয়ে চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রয়েছেন শক্ত অবস্থানে। তারা বলেছেন, নৌকা প্রতীক পেলে বিপুল ভোটে ৩য় বারের মতো জয় পাবেন বলে তারা অভিমত ব্যক্ত করেছেন।

স/বি